Tanvir Ahmed 16 জুলাই 2026

ফ্রন্টএন্ড ডেভেলপমেন্টে React এবং Vue দুটোই অত্যন্ত জনপ্রিয় ফ্রেমওয়ার্ক। React-এর সবচেয়ে বড় সুবিধা হলো এর বিশাল Community এবং Job Market, বেশিরভাগ বড় কোম্পানি React ব্যবহার করে। অন্যদিকে Vue শেখা তুলনামূলক সহজ এবং এর Documentation অনেক বেশি Beginner-friendly। যদি আপনি Corporate Job Market টার্গেট করেন তাহলে React একটি নিরাপদ পছন্দ, কিন্তু যদি দ্রুত একটি Project শুরু করতে চান এবং শেখার Curve কম রাখতে চান তাহলে Vue বিবেচনা করতে পারেন। আমাদের পরামর্শ হলো — ক্যারিয়ারের জন্য React শিখুন, ব্যক্তিগত Project-এর জন্য Vue Try করে দেখতে পারেন।